|

Advertisement
×

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ পরিবহন সুবিধায় ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ পরিবহন সুবিধায় ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক

কারাগারের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকে ১২ আসনবিশিষ্ট একটি ইলেকট্রিক কার্ট উপহার দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর বকশীবাজারে অবস্থিত পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক কার্টটির চাবি হস্তান্তর করা হয়। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজম কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরের হাতে কার্টটির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আরব ফজলুর রহমান, ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আরিফ হাসান খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. সাইদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com