বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৬০ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পরিকল্পনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

কোম্পানির ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্সু্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম।

সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে ২ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:২১ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com