বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কোরবানির ঈদকে ঘিরে অস্থির মসলার বাজার

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   প্রিন্ট   ১৭৮ বার পঠিত

কোরবানির ঈদকে ঘিরে অস্থির মসলার বাজার

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঈদুল আজহা সামনে রেখে ঈদে গরুর মাংস রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে নানা ধরনের মসলা। আর এই চাহিদাকে কেন্দ্র করে রাজধানীর বাজারে মসলার দাম বেড়েছে হু হু করে। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, এলাচ, জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের মতো নিত্য প্রয়োজনীয় মসলার দাম ঈদ সামনে রেখে বেড়ে গেছে।

মান ও সাইজভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৬ হাজার টাকায়, যা ঈদের আগের মাসের তুলনায় অনেক বেশি।

জিরার কেজি এখন বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা, দারচিনি ৫২০ টাকা, লবঙ্গ ১ হাজার ৩৫০ টাকা ও গোলমরিচ ১ হাজার ২০০ টাকা।

মসলা ব্যবসায়ীরা বলেন, “ঈদের সময় মসলার চাহিদা অনেক বেশি থাকে। সরবরাহ কম হওয়ায় দাম আরও বাড়তে পারে।”

ঈদ ঘিরে মসলার দামের অস্থিরতা ভোক্তাদের চিন্তায় ফেললেও অন্য বাজারগুলোতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে সবজি, চাল ও মুরগির নিম্নমুখী দাম।

Facebook Comments Box

Posted ০৫:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com