Ad
x

খুলনার বড় বাজারে ইসলামী ব্যাংকের ৩৫২তম শাখা উদ্বোধন

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

খুলনার বড় বাজারে ইসলামী ব্যাংকের ৩৫২তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫২তম শাখা হিসেবে খুলনার বড় বাজার শাখা বুধবার খুলনার বড় বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি মো. আনোয়ার হোসেন ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী মো. আকতার হোসেন ফিরোজ, চৌধুরী মিনহাজ উজ-জামান ও গোপাল চন্দ্র ঘোষ। ধন্যবাদ জ্ঞাপন করেন বড়বাজার শাখাপ্রধান মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com