মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গণপরিবহন বন্ধের মেয়াদ বাড়ল ১৬ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৪ মে ২০২০   প্রিন্ট   ৭৮২ বার পঠিত

গণপরিবহন বন্ধের মেয়াদ বাড়ল ১৬ মে পর্যন্ত

মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটির পাশাপাশি আগামী গণপরিবহন বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত।
আজ সোমবার (৪ মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এছাড়া রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ১০:১২ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com