বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গোপালগঞ্জে পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

গোপালগঞ্জে পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গোপালগঞ্জ অঞ্চলের ১ কোটি ৫২ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে গোপালগঞ্জের মুকসুদপুর সার্ভিস সেল কার্যালয়ে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন , আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবিদুর রহমান বাবু।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ১ কোটি ৫২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

Facebook Comments Box

Posted ০৮:০১ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com