|

Advertisement
×

চাঁদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

শনিবার, ০২ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২২৩ বার পঠিত

চাঁদপুরে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাঁদপুর অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৫২ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা শনিবার (০৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ ।

Facebook Comments Box

Posted ০৮:২৭ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com