রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নতুন চেয়ারম্যান অপু

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৯২৩ বার পঠিত

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নতুন চেয়ারম্যান অপু

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আরিফুর রহমান অপুকে গ্রেড-১ পদে পদোন্নতির পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অতিরিক্ত সচিব মো. আরিফুর রহমান অপুকে সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) পদোন্নতি দিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের (গ্রেড-১) দায়িত্ব চালিয়ে আসা সনৎ কুমার সাহাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

অপর আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারোয়ার মাহমুদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সারোয়ার মাহমুদ আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com