বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ২১৩১ বার পঠিত
পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্তির অনুমোদন পাওয় ছয় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিমটেডের, হিমাদ্রি লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েস, বেঙ্গল বিস্কুটস এবং এপেক্স ওয়েভিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে (জুলাই,২০-জুন’২১) মাস্টার ফিডের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা। কউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আর কিউআইয়ের আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৪ টাকা ০৭ পয়সা।
অরিজা অ্যাগ্রোর তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৫০ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আর কিউআই আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৭ টাকা ৩৮ পয়সা।
হিমাদ্রি লিমিটেড ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩৩ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৯ পয়সা।
ওয়ান্ডারল্যান্ড টয়েস আলোচ্য সময়ে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা।
বেঙ্গল বিস্কুটস আলোচ্য সময়ে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৯২ পয়সা।
এপেক্স ওয়েভিং ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে মাইনাস ২৫ টাকা ৪২ পয়সা।
Posted ০৬:০২ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন