Ad
x

জাইম আহমেদ প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত

মঙ্গলবার, ০৯ জুন ২০২০   প্রিন্ট   ৬৬৯ বার পঠিত

জাইম আহমেদ প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত

জাইম আহমেদ শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (০৯ জুন) প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১ জুন অনুষ্ঠিত ৫০০তম সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জাইম আহমেদকে দুই বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। এর আগে গত বছরের ৩ এপ্রিল তিনি প্রথম প্রাইম ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী জাইম আহমেদ ম্যানুফ্যাকচারিং, কমোডিটি ট্রেডিং, মেটাল স্ক্র্যাপ খাতসহ দেশে ও বিদেশে আরও অনেক ব্যবসা পরিচালনা করছেন।

তিনি অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড এবং জেন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাব্বার অ্যান্ড কোম্পানিও তার মালিকানাধীন।

Facebook Comments Box

Posted ০৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com