|

Advertisement
×

জেএমআই সিরিঞ্জেসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শুক্রবার, ০১ মে ২০২০   প্রিন্ট   ৬১৪ বার পঠিত

জেএমআই সিরিঞ্জেসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ প্রান্তিকে জেএমআই সিরিঞ্জেস শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৪ পয়সা। গত বছর একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ১ টাকা ৮ পয়সা
তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৪৪পয়সা ছিল।
তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৬ টাকা ৭৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৭ টাকা ১১ পয়সা।

ব্যংকবিমাঅর্থনীতি/এসএ/খান

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com