|

Advertisement
×

জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ড’র খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার বিএসইসির ৭৬৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসেবে জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট ৩ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com