বিবিএনিউজ.নেট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪১১ বার পঠিত
টাইজার রিস্ক ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেডের (টিআরএমবিএল) বোর্ড উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আনিস এ খান। সম্প্রতি টিআরএমবিএলের বোর্ড অব ডিরেক্টর তাকে এ পদে নিয়োগ দেয়। ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আনিস এ খান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ফেলো। ১৯৮২ সালে ব্রিটিশ মালিকানাধীন গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেশ এবং বিদেশে দায়িত্ব পালন করেন।
আনিস এ খান দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে গত বছরের নভেম্বরে অবসর গ্রহণ করেন।
এছাড়া তিনি বিভিন্ন সময়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
Posted ০২:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com