|

Advertisement
×

ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   প্রিন্ট   ৩৮২ বার পঠিত

ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থীর মৃত্যু

আবারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ (২২) নামে এক  শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে মিরপুর–১৪–এর পুলিশ স্টাফ কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ওই ময়লার গাড়ির চালক আবদুস সালামকে (৫০) আটক করেছে এবং গাড়িটি জব্দ করেছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর রায় গণমাধ্যমকে বলেন, সাব্বির আহমেদ মোটরসাইকেল চালাচ্ছিলেন। স্টাফ কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়লার গাড়িটি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাব্বির আহমেদ শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এসআই ভাস্কর রায়।

Facebook Comments Box

Posted ০৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com