অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৭৫ বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ব্যাংকার ও অডিট বিশেষজ্ঞ বেনী আমিন। তিনি আজ (২১ অক্টোবর) ডিএসইতে যোগদান করেন।
ডিএসইতে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন৷
বেনী আমিনের সাধারণ ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে ১৯ বছরেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) ইউকে-এর ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারনাল অডিটর (সিআইএ) ইউএসএ এবং সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) হিসেবে স্বীকৃত।
অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি অক্টোবর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে অসাধারণ অবদানের জন্য জিআইএ স্টার অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেন।
এ ছাড়াও, অক্টোবর ২০১৯ থেকে মার্চ ২০২০ পর্যন্ত তিনি গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমের অতিথি সদস্য ছিলেন৷ তার একাধিক আন্তর্জাতিক অডিট প্রকল্পে- ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এর আগে, তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) হিসেবে এবং হংকং ও সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) ও ট্রেজারি অপারেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জনকারী এই পেশাজীবী তার কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের সক্ষমতা এবং বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতার জন্য প্রশংসিত৷
Posted ০৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | faroque
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com