Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে এমারেল্ড ওয়েল

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৯০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে এমারেল্ড ওয়েল

আজ ২৬ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন এমারেল্ড ওয়েলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কহিনুর কেমিক্যালের শেয়ারদর কমেছে ৪৩ টাকা ৫০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।

আর ১৪ টাকা ৪০ পয়সা বা ৮.৯৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডাইং, ইয়াকিন পলিমার, ইভিন্স টেক্সটাইল, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং শামপুর সুগার মিলস লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৯:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com