অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ৩৯৯ বার পঠিত
আজ ১৬ জানুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে শমরিতা হসপিটাল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৩০ শতাংশ।
আর ৪ টাকা ৯০ পয়সা বা ৮.৯২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭.৫৪ শতাংশ, কেএন্ডকিউ এর ৬.৪২ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৬.০০ শতাংশ, সমতা লেদারের ৫.৮৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংম ইউনিক হোটেলের ৫.১৪ এবং এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫.১৪ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com