সংবাদ বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৯ বার পঠিত
দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করার উপায় নিয়ে আগামী শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম (শহীদুল জাহিদ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এই আলোচনা সভাটি শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের (৯ম ফ্লোর) অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান সাঈদ আহমেদ, এমপি। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। দেশের বীমা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা আলোচক হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন