অনলাইন ডেস্ক
সোমবার, ২১ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৯০ বার পঠিত
আজ ২১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৪ কোটি ১৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা অগ্নী সিস্টেমের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
১৩ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৯৪ লাখ ৪১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৭ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা, স্কয়ার ব্যাংকের ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৫ কোটি ৭০ লাখ টাকা এবং ইউনিক হোটেলের ৫ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১২ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com