Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে সি পার্ল হোটেল

বুধবার, ২৬ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৫৯ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে সি পার্ল হোটেল

আজ ২৬ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের । আজ কোম্পানিটির úানিটির ২৮ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকার।

২৩ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশন লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

 

Facebook Comments Box

Posted ০৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com