|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪০৫ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম

আজ ০৮ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। আজ কোম্পানিটির ২৪ কোটি ৫৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইনট্রাকো রিফুয়েলিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮২ লাখ ৪৫ হাজার টাকার।

১৪ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা, রূপালী ব্যাংকের ১১ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১০ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৯ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com