নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ মে ২০২২ প্রিন্ট ২৫৭ বার পঠিত
অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি এস.আলমের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা। ২৩ মে কোম্পানিটির শেয়ার দর ৩৪ টাকা ৫০ পয়সা উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন