নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ প্রিন্ট ৪৩৩ বার পঠিত
নবিদায়ী সপ্তাহে (২৬-৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে দেশ গার্মেন্টস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৬.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২৬.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা বা ১৪.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের ১৩.৩৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১.১৮ শতাংশ, শ্যামপুর সুগারের ১১.১৬ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৯.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৯.৯১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৯.৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৯.০৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৬ শতাংশ কমেছে।
Posted ০২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com