|

Advertisement
×

ডিবিএইচের বোর্ডসভা ২২ মার্চ

সোমবার, ১৫ মার্চ ২০২১   প্রিন্ট   ৭৪৩ বার পঠিত

ডিবিএইচের বোর্ডসভা ২২ মার্চ

আগামী ২২ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোর্ডসভা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১৫৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪২১ কোটি ৫৯ লাখ টাকা। এ কোম্পানির ১৫ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৫৮১টি শেয়ারের মধ্যে ৫১.৩২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.৯৯ শতাংশ বিদেশি এবং ১৩.৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।
এদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৯ মাসের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৩২ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২১ টাকা ২৫ পয়সা।
গত ৩১ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৫২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিলো ৪১ টাকা ৪৫ পয়সা।
উল্লেখ্য, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com