|

Advertisement
×

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

রবিবার, ১১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৩ জন মারা গেছেন। এই সময়ে মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৩ জন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ১৯৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন, খুলনা বিভাগে ৩০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ এবং সিলেট বিভাগে ১৬ জন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৯৯ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৯০৩ জন।

Facebook Comments Box

Posted ০৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com