|

Advertisement
×

ডেল্টা লাইফের বার্ষিক সাধারণ সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৪৬৫ বার পঠিত

ডেল্টা লাইফের বার্ষিক সাধারণ সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

সভায় বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।

কোম্পানির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস এনডিসি এবং বহিঃনিরীক্ষক, বিএসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেনন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com