নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুলাই ২০২৪ প্রিন্ট ৩৫৬ বার পঠিত
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৮ জুলাই) ডিজিটাল ফ্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, প্রাক্তন চেয়ারম্যান মো. হাসান, পরিচালক মোহাম্মদ মাসুম, বিশ্বজিৎ সাহা, প্রদীপ করন, এম, মফিজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বায়েজীদ মুজতবা সিদ্দিকী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসমি এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহ্সান উল্লাহসহ শেয়ারহোল্ডারবৃন্দ।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১৭ শতাংশ নগদ লভ্যাংশসহ অ্যন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Posted ০৫:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com