মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   প্রিন্ট   ৪৯ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর ডিএসসিসির আওতাধীন মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএসসিসি পরিচালিত হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নগরবাসীর জন্য নগর ভবনে অবস্থিত ‘ঢাকা নগর জাদুঘর’ এবং ‘কলাবাগান শিশু পার্ক’ দিনব্যাপী বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সাজানো হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার স্থাপন করা হয়। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন ডিএসসিসি প্রশাসক। সন্ধ্যায় তিনি মতিঝিল টিএনটি ক্লাব প্রাঙ্গণে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে শহীদ হওয়া অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্য ও এক শিশুর কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে, স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

Facebook Comments Box

Posted ১১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com