বিবিএ নিউজ.নেট
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৩৩৭ বার পঠিত
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ‘শাখা ইনচার্জ সম্মেলন ২০২২’ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধান অতিথি এবং ক্লেইম কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান, পরিচালক খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, মো. আবুল হাসেম ও মো. জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া সব শাখা ইনচার্জ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সম্মেলন পরিচালনা করেন।
Posted ০২:২১ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com