Ad
x

বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৫৪ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক্ষ ও প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম, রাজশাহী জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রজব আলী, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক, একুশে টেলিভিশন ও দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।

সভা শেষে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

 

 

Facebook Comments Box

Posted ০৮:২৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com