সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৮৬২ বার পঠিত

২২ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ওয়ালটান, ফ্যামিলি টেক্স এবং আমান ফিড লিমিটেড।

ওয়ালটন: কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২০.৩৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৫.১৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ২.৮৩ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮.৯৪ টাকায়।

ফ্যামিলি টেক্স: প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বা ইপিএস হয়েছে ০.০৭২ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ০.০০৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বা ইপিএস হয়েছে ০.০৬২ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান ছিল ০.০০৩ পয়সা। চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ০.০০৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৪১ পয়সা।

আমান ফিড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৫ টাকা। আয় বেড়েছে ৪.৭০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.১৪ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩৩.৩৯ টাকা।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com