বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫৯৬ বার পঠিত
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়ে ১৮ গুণ হয়েছে।
বুধবার পরিচালনা পর্ষদ সভা করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৩৪ পয়সা।
তৃতীয় প্রান্তিকের মতো ৯ মাসের হিসাবেও ব্যাংকটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। অর্থাৎ ৯ মাসের হিসাবে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৪ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৭ পয়সা, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯৫ পয়সা।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com