Ad
x

দক্ষতা উন্নয়নে স্কিল ডেভলপমেন্ট অথরিটি করবে সরকার: সালমান রহমান

রবিবার, ০৩ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৪১ বার পঠিত

দক্ষতা উন্নয়নে স্কিল ডেভলপমেন্ট অথরিটি করবে সরকার: সালমান রহমান

কর্মসংস্থান বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধি জরুরি, এ জন্য স্কিল ডেভলপমেন্ট অথরিটি করার কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনর এসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আয়োজিত‌‌ ‘Youth Employment & Entrepreneurship – Challenges &Prospects’ শীর্ষক এক আলোচনা সভার একথা জানান তিনি।

অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, স্কিল ডেভলপমেন্ট অথরিটির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালার একটি মানসম্মত এবং অভিন্ন কারিকুলাম করা হবে যাতে প্রশিক্ষণের মানদন্ড বজায় থাকে। তিনি জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, জাইকা এসএমই খাতের জন্য একটি বড় অংকের টাকা দিয়েছে, যা এখনো অব্যবহৃত। তিনি বলেন, বিনিয়োগের জন্য অর্থ আছে তবে সে অর্থ উদ্যোক্তারা পাচ্ছেন না। এজন্য উদ্যোক্তাদেরই উদ্যোগী হতে হবে বলে মনে করেন এ উপদেষ্টা।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাফিজুল হক, ইউরোপিয়ান ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি এবং এডুকেশন ও হিউম্যন ডেভলপমেন্টের টিমলিডার হানসল্যমব্রেথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত এবং সভাপতিত্ব করেন ওয়েবের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল।

আরো পড়ুন : প্রিজম প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com