|

Advertisement
×

দর কমার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬৫৫ বার পঠিত

দর কমার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২৪ বারে ৩৫ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ফান্ডটির দর ৪০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com