অনলাইন ডেস্ক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৮ বার পঠিত
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির “লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট-২০২৬” সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ, পরিচালক কে এম রেজাউল হাসানাত এবং আহসান কবির খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন) এবং মুত্তাকিন ইসলাম মুক্তা, এসইভিপি ও হেড অব ট্রেনিং। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, মাঠ পর্যায়ের সম্মানিত উন্নয়নকর্মী এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে লিডার্স ক্লাব বিজয়ীদের হাতে সম্মাননার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫ সালের ভিআইপি উইনারদের বিশেষ সম্মাননা হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানসূচক ব্লেজার প্রদান করা হয়।
Posted ০৯:০১ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com