|

Advertisement
×
ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

নীতিগত সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

শনিবার, ০১ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

নীতিগত সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নীতিগত সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) ৩০ জুলাই অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সুদহার আগামীকাল ২ আগস্ট থেকে কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, নীতিগত সুদহার বা রেপো হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জরুরি ঋণ গ্রহণের সর্বোচ্চ সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর অতিরিক্ত অর্থ জমা রাখার সুদহার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, নীতিগত সুদহার কমানোর ফলে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহের ব্যয় কমবে। এর প্রভাবে পর্যায়ক্রমে ঋণের সুদের হারও কমতে পারে, যা শিল্প ও বাণিজ্য খাতে নতুন বিনিয়োগকে উৎসাহিত করবে। বিশেষ করে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়লে উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, এ সিদ্ধান্ত পুঁজিবাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং খাতে তারল্য বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়লে শেয়ারবাজারে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রেখেই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রানীতির দিকে অগ্রসর হচ্ছে। নীতিগত সুদহার কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত সেই কৌশলেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:০৬ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com