|

Advertisement
×

বাংলাদেশ কমার্স ব্যাংকে ‘বাংলা কিউআর’ সেবার উদ্বোধন

রবিবার, ০২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংকে ‘বাংলা কিউআর’ সেবার উদ্বোধন

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ‘বাংলা কিউআর’ সেবার যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ সেবা নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুততর করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মো. মহসিন মিয়া বলেন, ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও তথ্য যাচাই করে লেনদেনের সুযোগ পাবেন, যা ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা বাড়াবে।

ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক তাঁর বক্তব্যে বলেন, ছোট-বড় সব ধরনের ব্যবসায় ‘বাংলা কিউআর’ ব্যবহার করা সম্ভব। এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক আর্থিক সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com