|

Advertisement
×

দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং

সোমবার, ০৩ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

দর পতনের শীর্ষে মেট্রো স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি ১৩০ বারে ১ লাখ ৬১ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর কমেছে ৪ শতাংশ। কোম্পানিটি ১৩৮ বারে ৩ লাখ ৪৩ হাজার ৭৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর কমেছে ৩ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৪২৬ বারে ৬৫ লাখ ৫৫ হাজার ২২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৫৭ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৩.৩৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৩৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩.২৮ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩.০৩ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩.০৩ শতাংশ এবং রানার অটোমোবাইলসের ২.৯৬ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com