|

Advertisement
×

নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প

রবিবার, ০২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি (হাক্কানি পাল্প) উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দুটি পৃথক প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ১ আগস্ট অনুষ্ঠিত সভায় একটি নতুন ডাবল হেলিক্স ক্রাউডেড পাল্প মেশিন সংগ্রহ এবং একটি রুফটপ সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির পেপার ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য একটি এফটিসি-৫০০ টুইন স্ক্রু প্রেস (ডাবল হেলিক্স ক্রাউডেড পাল্প মেশিন) কেনা হবে। স্থাপন ব্যয়সহ এ প্রকল্পে আনুমানিক ৭২ লাখ টাকা ব্যয় হবে, যা সম্পূর্ণভাবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

কোম্পানির বিদ্যমান পুরোনো মেশিনটির পরিবর্তে নতুন এই মেশিন স্থাপন করা হবে। এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পাল্প থেকে পানি অপসারণের সক্ষমতা উন্নয়ন, ফাইবার পুনরুদ্ধারের হার বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং সামগ্রিক পরিচালন কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে কোম্পানির প্রত্যাশা। পরিচালনা পর্ষদের মতে, এ বিনিয়োগ দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টি করবে।

এ ছাড়া একই সভায় কোম্পানির কারখানা প্রাঙ্গণে ৬১৫ কিলোওয়াট পিক (ডিসি) বা ৫০০ কিলোওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার সিস্টেম সংগ্রহ, স্থাপন ও চালুর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এই সৌরবিদ্যুৎ প্রকল্পে স্থাপন ব্যয়সহ মোট ২ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগের প্রাক্কলন করা হয়েছে। এ ব্যয়ও সম্পূর্ণভাবে কোম্পানির অভ্যন্তরীণ তহবিল থেকে নির্বাহ করা হবে।

কোম্পানির মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়বে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে এবং দীর্ঘমেয়াদি টেকসই উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে। এছাড়া পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, পরিচালনাগত প্রয়োজন এবং অর্থের প্রাপ্যতার ভিত্তিতে প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com