নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্র এর প্রথম পুরস্কার ৬ লাখ টাকা অর্জনকারী বিজয়ী নম্বর হলো ০৭৮৬৩৪৫। দ্বিতীয় পুরস্কারের জন্য বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা অর্জনকারী নম্বর ০৯১১৮২৯। এছাড়া ১ লাখ টাকা করে তৃতীয় পুরস্কার পেয়েছে ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫ নম্বর। ৫০ হাজার টাকা করে চতুর্থ পুরস্কার পেয়েছে ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮ নম্বর।
গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ড্রে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিজা। ড্রটি একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত হয়। অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই বিজয়ী নম্বর প্রযোজ্য। বর্তমানে প্রচলিত মোট ৮৫টি সিরিজ এ ড্রের আওতাভুক্ত ছিল।
এদিকে ১০ হাজার টাকা করে পঞ্চম পুরস্কারপ্রাপ্ত ৪০টি নম্বর হলো–০০৫০৪১৮, ০১১৫১৮১, ০১৩৯৩৮০, ০১৪৬১২৭, ০১৫২৪৮০, ০১৮৫৬৪৮, ০২৯৩৫২৫, ০৩০৭৯০৯, ০৩১১২০৩, ০৩৯৩১৮৭, ০৪৫৪৮৯৪, ০৪৮৩৬৪৬, ০৫০৫৯৭৬, ০৫৩৪৮১১, ০৫৪২৯৬২, ০৫৪৪৭০৭, ০৫৫৯৯৫৮, ০৫৮৮১৫৬, ০৬০৫৯২৬, ০৬৫৪৪১৫, ০৬৬৯০২১, ০৭০৬১৭৮, ০৭৪০১৯৪, ০৭৫৮৮৬৯, ০৭৬০৩৫৯, ০৭৭৫১৫২, ০৮০৮৬৫১, ০৮২৫৩৪৫, ০৮৪২৯০৪, ০৮৭০৪১৭, ০৮৭৮৪৪২, ০৮৯১২০৯, ০৯০০৭৮৮, ০৯১২২০৯, ০৯২৪৬৫৬, ০৯৪৬৫৬৩, ০৯৫২৮২৭, ০৯৬৭৪২০, ০৯৭০৭৪৯ এবং ০৯৭৯০৪১।
জানা গেছে, ড্রর নির্ধারিত তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রয়কৃত প্রাইজবন্ড এ ড্রর জন্য বিবেচিত হয়েছে। এছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২৫ শতাংশ উৎসে কর কর্তন প্রযোজ্য। প্রতি সিরিজে মোট ৪৬টি এবং ৮৫টি সিরিজে সর্বমোট ৩,৯১০টি পুরস্কার প্রদান করা হবে।
Posted ০৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com