নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৬৫ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯১১ বারে ২১ লাখ ৫৭ হাজার ৭২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৫০ বারে ৮১ লাখ ৩০ হাজার ৬৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৬ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৩৩ বারে ১২ লাখ ৪১ হাজার ২৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩.৫৭, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩.৩৩, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৬:২৩ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com