নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৪৬ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২৮৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সোমবার (৮ ডিসেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রহিমা ফুডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, রহিম টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।
Posted ০৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com