Ad
x

দারাজের ‘১১.১১’ সেলস ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

বুধবার, ২০ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

দারাজের ‘১১.১১’ সেলস ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

সম্প্রতি দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’ সফলতার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন ‘ইলেভেন ইলেভেন’ উদযাপন করেছে। ক্যাম্পেইনকালে নানা রকম গেইম ও কনটেস্টে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ ছিল প্রতিযোগীদের। ক্যাম্পেইন পর্ব শেষে আলাদা আয়োজনের মধ্য দিয়ে এসব গেইম ও কনটেস্টে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইনের ‘১ টাকা গেম’, ‘শেক শেক’, ‘আর. জে. কন্টেস্ট’ ও ‘স্পিন দ্যা হুইল’ গেম ও কনটেস্টের বিজয়ীসহ ৬০ জন দারাজ অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ ‘১ টাকা গেম’র প্রথম তিন জন বিজয়ীর মধ্যে পুরস্কার হিসেবে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়ি পান সাজ্জাদ উল বশির। এছাড়া মাহবুবুল মাকসুদ পান এফ কে এম ১৬৫ সিসি মোটরসাইকেল ও হামিম উল হাসান পান টি ভি এস আর টি আর ১৬০ সিসি মোটরসাইকেল।

‘শেক শেক’ বিজয়ীদের সেরা ৩ জনের মধ্যে রাইসুল ইসলাম পান টি ভি এস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল, আরমান ইনসান পান একটি আই ফোন ১১ ও সাকিব হোসেন পান একটি ৩২” এল ই ডি স্মার্ট টিভি।

‘আর. জে কন্টেস্ট’ বিজয়ীদের মধ্যে রেডিও ধ্বনি ৯১.২ এফএম’ র আর. জে. সামুদ্রি পান ঢাকা-ব্যাংকক-ঢাকার বিমান টিকেট ও ক্যাপিটাল এফএম ৯৪.৮’র আর. জে. সজল পান অ্যালকাটেল ৩ স্মার্টফোন।

এছাড়া ক্যাম্পেইন চালাকালীন দারাজ ফেসবুক সেলিব্রিটি লাইভ কন্টেস্টের ‘স্পিন দ্যা হুইলে’ অংশগ্রহণ করে আইরিন সুলতানা পান একটি অ্যালকাটেল ৩ স্মার্ট ফোন, কামরুল ইসলাম অপু পান উমিডিজি এ ৫ প্রো ও কামরুল হাসান পান নকিয়া ৪.২ স্মার্টফোন।

অনুষ্ঠানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- দারাজ বাংলাদেশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেক, হেড অব মার্কেটিং সৈয়দ আহমদ আবরার হাসনাইন, হেড অব কাস্টমার সার্ভিস ফারহানা রফিকুজ্জামান, হেড অব পিআর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সায়ন্তনী ত্বিষা, হেড অব প্রাইভেট লেবেল আবু সালেহ দিদারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com