বিবিএনিউজ.নেট
শনিবার, ২৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৩৭০ বার পঠিত
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ উদযাপন করলো বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ‘ইলেভেন ইলেভেন’। ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান ‘এমব্রেস দ্য সাকসেস’ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এ বছরের ‘ইলেভেন ইলেভেন’।
ক্যাম্পেইন চলাকালীন দারাজ গ্রাহকদের জন্য ছিল নানা ধরনের গেইম ও কনটেস্টের মাধ্যমে পুরস্কার জিতে নেয়ার সুযোগ। বিভিন্ন সেগমেন্টের কনটেস্ট বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় ১১ দশমিক ১১ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এক টাকা গেম, শেক শেক, আরজে কন্টেস্ট, মেইক অ্যা ইউশ, গেস অ্যান্ড গেট ইট ফ্রি, ফেসবুক লাইভ এবং স্পিন দ্য হুইলের বিজয়ীরা।
‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইনের অন্যতম বড় আকর্ষণ এক টাকা গেইমের প্রথম তিনজন বিজয়ী পেয়েছেন গাড়ি ও বাইকসহ মূল্যবান পুরস্কার। এর মধ্যে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়িটি পেয়েছেন নোয়াখালীর জাহিদুল ইসলাম। একেএস বাপ্পি পেয়েছেন ১৫০ সিসি মোটরবাইক এবং নাজমুল ইসলাম পেয়েছেন ১৫০ সিসি মোটরবাইক।
এছাড়া বাকি বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় টিভি, স্মার্টফোন, ট্যুর প্যাকেজ, ল্যাপটপ, ওয়াশিং মেশিন প্রভৃতি।
Posted ০১:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com