শনিবার ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

দেশজুড়ে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’, ২৮–২৯ মার্চে তীব্রতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

দেশজুড়ে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’, ২৮–২৯ মার্চে তীব্রতার আশঙ্কা

দেশের আবহাওয়ায় নতুন পরিবর্তনের আভাস দিয়ে ধেয়ে আসছে মৌসুমের দ্বিতীয় বৃষ্টিবলয় ‘বিজলী’। আবহাওয়াবিষয়ক সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) ফেসবুক পেজে জানিয়েছে, আগামী ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়টি একযোগে সারা দেশে প্রভাব ফেলবে না। দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে, অন্যদিকে কিছু অঞ্চল সম্পূর্ণ বা আংশিকভাবে এর বাইরে থাকতে পারে। বিশেষ করে ২৮ ও ২৯ মার্চে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। তুলনামূলকভাবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় এর প্রভাব কম থাকতে পারে। বৃষ্টিবলয় ‘বিজলী’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই সময় দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে বৃষ্টিবলয়ের গতিপথ, সময়কাল এবং তীব্রতায় পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি। আবহাওয়ার এই পরিবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা, বিশেষ করে বজ্রপাত ও ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।