|

Advertisement
×

দেশে খাদ্যের অভাব নেই: প্রধানমন্ত্রী

রবিবার, ১২ এপ্রিল ২০২০   প্রিন্ট   ১১৩৫ বার পঠিত

দেশে খাদ্যের অভাব নেই: প্রধানমন্ত্রী

দেশে খাদ্য সংকট নেই, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই। অনেকেই আছে যারা সাহায্য চাইতে পারেন না। তাদেরও সহায়তা দেওয়া হবে। দুর্যোগ আসে, দুর্যোগ সাহসের সাথে মোকাবেলা করতে হবে। নিজের এলাকাকে সুরক্ষিত রাখুন। অকারণে ছোটাছুটি করবেন না।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। শ্রমিকরা যাতে ধান কাটতে যেতে পারেন সে ব্যবস্থা করা হবে। আর কৃষক যাতে ন্যায্য দাম পায় আমরা তার উদ্যোগ আমরা নিয়েছি। কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, মানুষকে বাঁচাতে হবে। কামার, কুমার, তাঁতী জেলে সব শ্রেণির মানুষকে সাহায্য করতে হবে। আমরা ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছি। যথাযথভাবে খাদ্য উৎযাপন করতে হবে যাতে কেউ না খেয়ে থাকে। এছাড়া সবার প্রতি আহ্বান জানান, বাগানে বা ঘরের পাশে এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com