নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ০৩ জুলাই ২০২৩ প্রিন্ট ৩০৬ বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামীকাল দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৪ পয়সা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১ টাকা ৩২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৪৯ পযসা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮১ পয়সা।
আগামী ২৮ আগস্ট ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com