বিজ্ঞপ্তি
শনিবার, ২৫ জুলাই ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ১ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার ৩৪০ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ভিআইপি রোড শাখার বীমা গ্রহীতা মেসার্স মেহেক এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল হাসনাতের নিকট চেক হস্তান্তর করেন।
এসময় ব্যাংক এশিয়ার পল্টন শাখার শাখা ব্যবস্থাপক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহঃ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক এলএল.এম, এসিএস, সহঃ ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনঃবীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
Posted ০৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com