|

Advertisement
×

ধানমন্ডিতে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৩০৫ বার পঠিত

ধানমন্ডিতে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ১৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সালাহউদ্দিন আহমেদ। সভায় বীমাদাবির ২ কোটি ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com