শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

‘নগদ’র ভূয়সী প্রশংসা করেছে এপিপিইউ

শুক্রবার, ১৯ জুন ২০২০   প্রিন্ট   ৭৩১ বার পঠিত

‘নগদ’র ভূয়সী প্রশংসা করেছে এপিপিইউ

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন (এপিপিইউ) বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’র ভূয়সী প্রশংসা করেছে। সংগঠনটির নেতারা ‘নগদ’-কে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা হিসেবেও স্বীকৃতি দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) এক ভার্চুয়াল অনুষ্ঠানে নগদকে এ স্বীকৃতি দেন এপিপিইউ নেতারা। অনুষ্ঠানে অংশ নেয়া দেশগুলোর মধ্যে অন্তত নয়টি দেশ ‘নগদ’ বিজনেস মডেল তাদের দেশে রেপ্লিকেট করার আগ্রহের কথা জানিয়েছে।

‘নগদ’ বিজনেস মডেল নিয়ে আগ্রহ প্রকাশ করা দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, ইরান এবং সলোমন দ্বীপপুঞ্জের প্রতিনিধিরা বলেন, ‘নগদ’র মতো সেবা চালু করতে পারলে তাদের দেশের পোস্টাল সেবা আবারও জেগে উঠতে পারবে।

এপিপিইউ’র পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ‘নগদ’র নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন।

সুধাংশু শেখর ভদ্র বর্তমানে এপিপিইউ’র পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং এবং ৩২টি সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন।

‘নগদ’র সেবার প্রসার এবং পাবলিক প্রাইভেট মডেলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার ভূয়সী প্রশংসা করেন এপিপিইউ’র সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং। তিনি বলেন, নিঃসন্দেহে ‘নগদ’ এখন এপিপিইউ সদস্য দেশগুলোর ডাক বিভাগের মধ্যে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। একইসঙ্গে এমন সেবা দেশগুলোর ডাক বিভাগকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শক্তি যোগাতে পারে।

এপিপিইউ’র সদস্য দেশগুলোর এমন প্রশংসা এবং একই সেবা চালু করতে আগ্রহ প্রকাশের বিষয়ে সুধাংশু শেখর ভদ্র বলেন, ‘এটি সত্যিই আমাদের জন্য আনন্দের যে, এপিপিইউ’র সদস্য দেশগুলো ‘নগদ’র অনেক প্রশংসা করেছে এবং তারা আমাদের চালু করা মডেলে তাদের দেশেও সেবা চালু করার আগ্রহের কথা জানিয়েছে।’

‘দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘নগদ’ আমাদের খুবই গর্বের একটি স্থান দিয়েছে। আমি এজন্য ‘নগদ’ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রত্যাশা করি এমন একদিন আসবে, যে দিন ‘নগদ’ এবং বাংলাদেশের নাম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার পরিমণ্ডলে উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে’— বলেন সুধাংশু শেখর ভদ্র।

‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, ‘এমন প্রশংসা অবশ্যই আমাদের সেবার মান এবং পরিমণ্ডলকে আরও বিস্তৃত করতে উৎসাহিত করবে। আমাদের লক্ষ্য যতটা সম্ভব দেশের মানুষের সেবা করা এবং তাদের আর্থিক সেবার মধ্যে অন্তর্ভুক্ত করা। ‘নগদ’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকাটি উন্নীত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

একের পর এক উদ্ভাবনী সেবা চালু করার মাধ্যমে এরই মধ্যে দেশের দ্বিতীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আবির্ভূত হয়েছে ‘নগদ’। বর্তমানে দেশে ১৫টি প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা দিয়ে যাচ্ছে। জনগণের কাছে সরকারি সহায়তা বিতরণের জন্যও ‘নগদ’ এখন সরকারের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com